• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ০৬:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে ইরানেরই তেল বহন করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। তবে ইরানের অভিযোগ, তেল রপ্তানিতে বাধা সৃষ্টি ও ক্ষতি করার চেষ্টা করছিল জাহাজটি।

শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বার্বাডোজের পতাকাবাহী এই ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। পরে এটিকে ওমান সাগর থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে নিয়ে যাওয়া হয় এবং বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ।

তবে ঠিক কীভাবে জাহাজটি ইরানের তেল রপ্তানিতে বাধা দিচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।

এদিকে ঘটনার সময়কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষের পরই এই জাহাজ জব্দের ঘটনা ঘটে। দুই দেশ একে অপরের ওপর হামলার অভিযোগ তোলে।

হরমুজ প্রণালি, যা আরব উপসাগরকে আন্তর্জাতিক জলপথের সঙ্গে যুক্ত করে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। যা এখনো পুরোপুরি চালু হয়নি বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ওই সরু জলপথ খুলতে চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হয়নি বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে বলা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/আ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
ছবি: সংগৃহীত
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু