• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুবাইয়ের মঞ্চে একসঙ্গে জায়েদ খান ও নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক    ৮ মে ২০২৬, ০৬:৩৯ পি.এম.
জায়েদ খান ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান আবারও যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বিভিন্ন সময় বিদেশে আয়োজিত স্টেজ শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

এবার তার সঙ্গে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দু'জনেই আগামী ১৭ মে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইটে পারফর্ম করবেন।

অনুষ্ঠানটি দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দুই তারকার অংশগ্রহণ পুরো ইভেন্টকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে।

এ বিষয়ে জায়েদ খান বলেন, দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর এবার এশিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি। একই মঞ্চে নুসরাত ফারিয়ার সঙ্গে পারফর্ম করতে পারা তার জন্য আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

জানা গেছে, তিন দিনব্যাপী ওই রিয়েল এস্টেট এক্সিবিশনে বিশ্বের ২০টিরও বেশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এর সমাপনী দিনে আয়োজন করা হবে বিশেষ গালা নাইট, যেখানে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবেন এই দুই তারকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া