• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু

ভারতীয় টেলিভিশনের অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এ অভিনেতা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন তার বন্ধু কুলদীপ। এদিন সকালেই তারা জানতে পারেন বন্ধু নীতিন আর নেই।

কুলদীপের ভাষ্য, নীতিনের বাবা ও বোনই মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি জানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে হতবাক তিনি নিজেও। কারণ আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। দুজনের খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

তিনি আরও জানান, ‘নীতিনের জীবনের সঙ্গে আমার অনেক স্মৃতি। ডিসেম্বরে একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

এদিকে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। রিয়েলিটি শো ‘দাদাগিরি-২’ জয়ের পর খ্যাতি অর্জন করেন তিনি। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!