• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সম্প্রসারিত নগর এলাকা পূর্বাচলের আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারে বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন শহর প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এনে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি বলেন, পূর্বাচলের নিরাপত্তা জোরদারে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনারের কার্যালয় (ডিসি অফিস) এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

তিনি জানান, এ প্রকল্পের জন্য পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে।

মো. আলী হোসেন ফকির আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচন নীতি বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় অর্ধ কোটি টাকা
ফাইল ছবি
এবার গণতন্ত্র সুসংহত করার পালা: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠ পুলিশের প্রতি কড়া নির্দেশনা