• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

চলতি মাসে চাঁদপুর ও ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৩:১৭ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে প্রধানমন্ত্রী সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে কাজ চলছে।

বৈঠকের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা দূর হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক ধাপগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে কোন জরুরি কাজগুলো সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি