• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ইরানে মোসাদের এজেন্টসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ১২:১৮ পি.এম.
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'-এর হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

সোমবার (৪ মে) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফারস'-এর বরাতে আল-জাজিরা এই তথ্য জানায়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরিকে মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে ইরান। তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

তৃতীয় ব্যক্তি ইব্রাহিম দোলাতাবাদি সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হন। চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের সময় উত্তর-পূর্বাঞ্চলের মাসহাদ শহরে অস্থিরতা তৈরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, মাসহাদের তাবারসি এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে দোলাতাবাদির সক্রিয় ভূমিকা ছিল। তার কর্মকাণ্ড পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। সেই ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনজনের দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/বিন্দু 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
ছবি: সংগৃহীত
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু