• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

এমপি মিলন

‘একজন আইনজীবীকে সব বিষয়ে ধারণা রাখতে হবে’

রাজশাহী ব্যুরো    ৩ মে ২০২৬, ০৬:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, ‘মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসকের কাছে যায়, তেমনি বিপদে পড়লে আইনজীবীর শরণাপন্ন হয়। আইন পেশা সমাজের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। একজন আইনজীবীকে সব বিষয়ে ধারণা রাখতে হবে।’

রোববার (৩ মে) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের নবীনবরণ, বিদায় ও অ্যাডভোকেট সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপি মিলন বলেন, ‘নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিয়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলছে।’

এ বছর বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।

আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের অন্যান্য পেশায় সম্পৃক্ত হওয়ারও পরামর্শ শফিকুল হক মিলন।

সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের মাত্র আড়াই মাস পার হয়েছে। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দেশবাসীর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি জনগণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, টিএসসির পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন লুবনা, আইন বিভাগের প্রধান সামিমা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. মহসিন প্রমুখ।

ভিওডি বাংলা/রমজান আলী/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার