• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরিশালে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৮:৪২ এ.এম.
বিষধর সাপ: ছবি-ভিওডি বাংলা
বিষধর সাপ: ছবি-ভিওডি বাংলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হানিফ শরীফ ওই এলাকার লতি শরীফের ছেলে বলে জানা গেছে।

শনিবার (২ মে) রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে একইদিন দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি সাপের দংশনের শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি বিষধর ছিল এবং কামড়টি তার পায়ে লাগে।

ঘটনার পর হানিফ শরীফ নিজেই বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্বজনরা দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, “শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকায় নদীর পাড়ে ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এদিকে, একই উপজেলায় সম্প্রতি সাপের দংশনে মৃত্যুর আরেকটি ঘটনা ঘটেছে। গত ১৬ এপ্রিল চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের রাজমাথা এলাকার বাসিন্দা এইচএম সায়েম (২৭) নামের এক যুবকও সাপের কামড়ে মারা যান।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
এক ছড়ায় ১২ কলার মোচা, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড