• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৩:৩৮ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ইসরায়েলি গোয়েন্দাসংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। শনিবার (২ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাসের বেকেরজাদেহ গুরুত্বপূর্ণ সরকারি, ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নাতাঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্য সরবরাহে অভিযুক্ত ছিলেন তারা। 

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- ইয়াকুব কারিমপুর এবং নাসের বেকেরজাদেহ।

উল্লেখ্য, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ইরানের একটি প্রধান পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে ইয়াকুব কারিমপুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলো দাবি, এ ধরনের কর্মকাণ্ড দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। 

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গোয়েন্দা তৎপরতা ও পাল্টা পদক্ষেপ আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
ছবি: সংগৃহীত
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু