• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হালনাগাদ হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৩:০০ পি.এম.
ডিএমপি কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী এখন না থাকলেও তাদের সহযোগী কিংবা নতুন করে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

ডিএমপি কমিশনার বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেপ্তার এবং অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতেই এই ক্যাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে কর্মসূচি চালু রয়েছে
সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে কর্মসূচি চালু রয়েছে
প্রতিশোধ ভুলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতিশোধ ভুলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে দুদকের চিঠি
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে দুদকের চিঠি