• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬ দাবি জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পি.এম.
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের: ছবি-ভিওডি বাংলা

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬দফা দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব দাবি উল্লেখ করেন।  

দাবিগুলো হচ্ছে- জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল খাতের শ্রমিকের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে, বন্ধ মিল-কারখানা দ্রুত চালু করে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও দুর্ঘটনা বিমা বাধ্যতামূলক করতে হবে, নারী শ্রমিকদের নিরাপত্তা, মাতৃত্বকালীন সুরক্ষা ও সমমজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, অনানুষ্ঠানিক খাতের বিশাল জনগোষ্ঠীকে শ্রম আইনের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে, শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার ও ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে