• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইইউ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে বাংলাদেশ-ইইউ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে চলমান সমন্বিত অংশীদারিত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৌদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
বৌদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৭
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৭
দেশের যে ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
দেশের যে ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা