• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পি.এম.
সংসদ লবিতে অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী: ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামী সমর্থিত সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে সংসদে উপস্থিত অন্যান্য সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং শারীরিক অবস্থার প্রাথমিক পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপি রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এমপির শারীরিক অবস্থার খোঁজ রাখেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি