• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

পরাজয় দিয়ে শ্রীলঙ্কা সাথে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে দুই ওপেনারের বিদায় এবং মিডল অর্ডার ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলে ২৫ রানে হেরে ১-০ তে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেছেন স্বর্ণা আক্তার। ৪টি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। তবে জেতাতে পারেননি দলকে। ইনিংসের শেষ বলে হয়েছেন রান আউট। সে ছাড়া আর কেউই লড়তে পারেননি।

লক্ষ্য তাড়ায় নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। ১৬ রান করে জুরাইরিয়া সাজঘরে ফেরেন আতাপাত্তুর বলে স্টাম্পিং হয়ে। এরপর দলের স্কোর যখন ৪০ তখন ১ ও ০ রান করে সাজঘরে ফেরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নামা দিলারা আক্তার ফেরেন  ২৩ রান করে। ৩৯ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৪৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট। টিকে থেকে ২৬ বল খেললেও ১৬ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আতাপাত্তু।

এরপর ৬ রান করে  সাজঘরে ফেরেন রাবেয়া খান। ৯৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ৬ রান করে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। শেষ উইকেট হিসেবে আউট হন একাই লড়াই চালিয়ে যাওয়া স্বর্ণা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর : 

শ্রীলঙ্কা নারী দল : ১৬১/৪ (২০ ওভার)

বাংলাদেশ নারী দল : ১৩৬/৭ (২০ ওভার)

ফলাফল : শ্রীলঙ্কা নারী দল ২৫ রানে জয়ী

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র