• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকা ব্যাংকের ডিএমডি হলেন এস এম আবদুল্লাহ হিল কাফি

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পি.এম.
এস এম আবদুল্লাহ হিল কাফি। ছবি : সংগৃহীত

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেলেন এস এম আবদুল্লাহ হিল কাফি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস এম আবদুল্লাহ হিল কাফি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) এবং কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি অভিজ্ঞ।

এস এম আবদুল্লাহ হিল কাফি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পল্লি ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং সুপারভিশন, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ, ট্রানজ্যাকশনাল ব্যাংকিংয়ে নীতিনির্ধারণী ও তদারকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পরে এস এম আবদুল্লাহ হিল কাফি সিটি ব্যাংকএনএ এবং এইচএসবিসি, বাংলাদেশে অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের (ওআরআইসি) প্রধান হিসেবে যোগদান করেন।

ঢাকা ব্যাংকে এস এম আবদুল্লাহ হিল কাফি দক্ষতার সঙ্গে অভ্যন্তরীণ নিরীক্ষা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতির নেতৃত্ব দিয়ে আসছেন, যা ব্যাংকের গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করেছে। এস এম আবদুল্লাহ হিল কাফি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল