• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়েছে প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই মূল্য তালিকা একইদিন সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে উন্নত মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৮০ টাকা। সেই হিসেবে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০০ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরিপ্রতি মূল্য রাখা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা কেনাবেচা চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল