• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন বিতর্ক, জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব, বিবেচনায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়নি, তাই শান্তি আলোচনা চায়: আব্বাস আরাঘচি রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫৬ বিশ্বব্যাংকের ডিরেক্টরের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক উৎপাদনে ফিরলো আদানি, বিদ্যুৎ সরবরাহ শুরু হরমুজ খুলতে ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের দেশে এইডসে আক্রান্তদের বেশিরভাগই সমকামী কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব, বিবেচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ এ.এম.
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে ইরান, যা এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বসহকারে বিবেচনায় রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ নীতিনির্ধারকেরা তেহরানের এ প্রস্তাব খতিয়ে দেখছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, তার সংবাদ সম্মেলনের সময়ও বৈঠকটি চলছিল কি না তা নিশ্চিত নয়। তবে সেখানে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জানা গেছে, ইরান যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ এখনই নয়, ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হোক।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে মুখপাত্র লেভিট বলেন, এ বিষয়ে ট্রাম্পের অবস্থান একেবারেই পরিষ্কার এবং কঠোর।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান
নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
অভিবাসী পাচার চক্র ভেঙে দিল মালয়েশিয়া
অভিবাসী পাচার চক্র ভেঙে দিল মালয়েশিয়া