• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

আনসার সদস্যকে খুন করে নকল স্বামী লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে শারমিন আক্তার (২৭) নামে এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বাসায় স্বামী পরিচয়ে এক যুবককে নিয়ে ভাড়া থাকতেন তিনি। 

মরদেহ উদ্ধারের সময় থেকে ওই যুবককে পাওয়া যায়নি।  পুলিশের ধারণা, শারমিনকে খুনের পর বাসায় বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে ওই যুবক। 

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রোববার (২৬ এপ্রিল) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।  মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। 

রোববার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ভিওডি বাংলাকে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। ধারণা করা হচ্ছে- যে যুবককে নিয়ে শারমিন ভাড়া থাকছিলেন তিনি নকল স্বামী।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মরদেহ উদ্ধারকারী কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম বলেন, জুরাইন কমিশনার রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ওই নারী থাকতেন। বাড়ির মালিক আঞ্জুয়ারা ডলি পুলিশকে জানান, দম্পতি পরিচয়ে তারা দুজন সাত-আট মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তবে স্বামীর নাম তিনি জানেন না। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না।

এসআই বলেন, মরদেহ উদ্ধার হওয়া কক্ষটির দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পচাগলা অবস্থায় শারমিনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, কক্ষ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেখানে শারমিনের পরিচয় আনসার সদস্য দেওয়া ছিল। তার বাড়ি শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় এলাকায়।

ভিওডি বাংলা/আরআর/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঋণের চাপ, পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার
মাহদী আমিন-সেদেফ ডিয়ারিং। ছবি: ভিওডি বাংলা
মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ