• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পি.এম.
বেনাপোল স্থল বন্দর। ছবি : সংগৃহীত
বেনাপোল স্থল বন্দর। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে। এই সময় জরুরি চিকিৎসা ছাড়া সাধারণ যাত্রী পারাপার সীমিত থাকবে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত পেট্রাপোল-বেনাপোল রুটে পণ্য পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এই তিন দিনে পচনশীল পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের আমদানি-রপ্তানি হবে না। পরে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে সব ধরনের পণ্য পরিবহন শুরু হবে।

এ সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীরা শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত পশ্চিমবঙ্গের ভোটারদের খুব সহজেই ভারতে প্রবেশের করতে পারবেন।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারত থেকে কোনো পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়