• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

পাঁচ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ঐতিহাসিক উলশীতে এবার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি এ খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননে অংশ নেন।

এর আগে তিনি খালপাড়ে ফলক উন্মোচন করেন। ফলকে লেখা ছিল—
“যশোর জেলার শার্শা উপজেলাধীন উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল ২০২৬।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেন জিয়াউর রহমান, যা পরে ‘জিয়া খাল’ নামে পরিচিত হয়।

প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখনন করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী