• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাইয়ের চেষ্টায় জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ এ.এম.
মাংস বিক্রির দোকানে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টে  নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি: ভিওডি বাংলা
মাংস বিক্রির দোকানে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টে  নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজারের বেইলি ব্রিজ এলাকার একটি মাংসের দোকানে অসুস্থ পশু জবাইয়ের চেষ্টার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন।

রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দেখা যায়, দোকানে অসুস্থ একটি পশু জবাইয়ের প্রস্তুতি চলছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ বাচ্চু মোল্লা (৫৮), তিনি হারোপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম। ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরাও অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ৪ ও ৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় এই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদারর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়