• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

চীনা নাগরিককে কুপিয়ে লুট: আরও দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তাররা হলেন মো. লিটন (৩৮) ও মো. ইকবাল হোসেন (৩০)। তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা এবং ইকবাল হোসেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার শ্রীপাশা গ্রামের বাসিন্দা। র‍্যাবের তথ্যমতে, লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টি ডাকাতি মামলা। ইকবালের বিরুদ্ধেও একাধিক চুরির মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

এর আগে, ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে গত ১৫ এপ্রিল পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সর্বশেষ অভিযানে গ্রেপ্তার দুজনসহ এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার একটি প্রকল্পে ১৫–২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং ভেতরে লুটপাট চালায়। একপর্যায়ে চীনা নাগরিক ওয়েন জিনহুয়াকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ডাকাতরা মোবাইল ফোন, ঘড়ি ও প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বিকল্প বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন
ছবি: সংগৃহীত
ঋণের চাপ, পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার