• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিন্নধর্মী পোশাকে সাবিলা নূর

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এ.এম.
সাবিলা নূরের পোশাক ঘিরে বিতর্ক: ছবি-ভিওডি বাংলা

ছোটপর্দায় সফলতা অর্জনের পর বড়পর্দায়ও নিজের অবস্থান তৈরি করছেন সাবিলা নূর। তার অভিনীত প্রথম দিকের সিনেমাগুলো ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার কাজ নিয়ে।

তবে ক্যারিয়ারের এই ইতিবাচক সময়েই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে তার পোশাক নিয়েই শুরু হয় বিতর্ক।

অনেক নেটিজেন দাবি করছেন, সাবিলার ওই লুক ভারতীয় আলোচিত ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ-এর স্টাইলের সঙ্গে মিল রয়েছে। কেউ কেউ তাকে ‘বাংলার উরফি’ বলেও মন্তব্য করেছেন।

ফেসবুকের একটি নাটকভিত্তিক গ্রুপে সাবিলার ছবি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, “আমার কাছে মনে হচ্ছে বাংলার উরফি জাবেদ।” মন্তব্যের ঘরে অনেকে এই মতের সঙ্গে একমত পোষণ করেন। আবার অন্য এক অংশের ব্যবহারকারী এই তুলনাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং অভিনেত্রীর নিজস্ব স্টাইলের প্রশংসাও করেছেন।

এদিকে ঈদে মুক্তি পাওয়া সাবিলা অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর থেকেই সিনেমা হলে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ