• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের রহস্যজনক মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দক্ষিণ মিঠাখালি গ্রামের ওয়াবদা সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির নিচে হাত পা পোড়া যুবকের লাশ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে, নিহত যুবক মঠবাড়িয়া পৌর ৩ নম্বর ওয়ার্ডের মনসুর হাওলাদারের ছেলে রাসেল (৩৬) বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি গভীর রাতে হয়তো মরদেহের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লাগানো ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছিল। এ সময় কোনভাবে বিদ্যুতের সংস্পর্শে হাত-পা পুড়ে খুটির উপর থেকে নিচে পড়েযায় এর একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

সরেজমিনে দেখা যায়, মঠবাড়িয়ার কাচিছিড়া ওয়াবদা নামক এলাকার স্থানীয় ফসলি জমিতে সেচ প্রকল্পের জন্য নির্ধারিত বিদ্যুৎ লাইনের একটি খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার অর্ধ খোলা অবস্থায় রশি বাধা আছে। ঠিক খুঁটির নিচেই নিহত যুবক রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল নামক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক, সেতু ও রেল পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী