• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যেকোনো মূল্যে ধানমন্ডি লেক রক্ষা করা হবে: ডিএসসিসি প্রশাসক জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ১১:২০ এ.এম.
বৃষ্টির মৃত্যুও নিশ্চিত: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ থাকার পর তাদের একজন নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন তার পরিবার।

নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, একটি বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া দেহাবশেষের সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নাহিদার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তার সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

এর আগে একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ফ্লোরিডার টাম্পা এলাকার একটি ব্রিজের কাছ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। ঘটনাটিকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে তার রুমমেটকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

দুই শিক্ষার্থীই ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এ পিএইচডি করছিলেন। জামিল লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে গবেষণায় যুক্ত ছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৬ এপ্রিল দুই শিক্ষার্থীকে আলাদা সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা যায়। এর পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সহপাঠী ও সহকর্মীরা তাদের খোঁজ না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৪ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৪ অভিবাসী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?