• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এ.এম.
জামিল লিমন, নাহিদা বৃষ্টি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে। তাদের একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি।

শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিলসবরো কাউন্টির আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের তথ্য জানান। তবে জামিলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

অন্যদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে জোরালো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহত জামিল লিমনের রুমমেট বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ বিষয়টি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সর্বশেষ দুই শিক্ষার্থীকে ট্যাম্পায় দেখা যায়। ওইদিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি আবাসিক এলাকায় জামিলকে শেষবার দেখা যায়। আর একই দিন সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজের পরপরই তাদের সন্ধানে কাজ শুরু করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। পরবর্তীতে তদন্তে অগ্রগতি হলে জামিলের মরদেহ উদ্ধার এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের
ছয় ট্রাকে তুরস্কের জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
ছয় ট্রাকে তুরস্কের জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা
হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা