• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু : ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশের পর বিষয়টি সামনে আসে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার অস্ত্রোপচার করা হয়। এরপর নিয়মিত পরিক্ষার সময় তার শরীরে একটি ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে। পরবর্তিতে
ক্যাসারের চিকিৎসা সম্পন্ন করা হয়। এখন তিনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন। 

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময়ে যাতে বিষয়টি প্রকাশ না পায়, সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন এবং আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় বিষয়টি সামনে এনেছেন।

নেতানিয়াহু আরও বলেন, দেড় বছর আগে আমি প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করাই। এরপর থেকে আমি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যে ছিলাম। সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ ধরা পড়ে। পরীক্ষা করে দেখা যায়, এটি ক্যানসারের খুব প্রাথমিক স্তরের টিউমার, যার কোনো বিস্তার বা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। এ সময় চিকিৎসকেরা তাকে দুটি পথ দেখিয়েছিলেন। চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণ দূর করা, অন্যটি হলো এটি নিয়েই জীবনযাপন করা। এসময় আমি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি দাবি করেন, চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর হয়েছে ও এর কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক