• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

যাচাই ছাড়া পদক্ষেপ না নেওয়ার আহ্বান মাহদী আমিনের

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ পি.এম.
উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর উপদেষ্টা মাহদী আমিন সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিরোধী দলকে মত প্রকাশে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার পরামর্শ দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় স্বার্থান্বেষী গোষ্ঠী আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালায় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হলে তা জনমানস থেকে বিচ্ছিন্নতার পরিচয় দেয়। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে আপত্তিকর মন্তব্য করাকে তিনি ‘গুপ্ত স্বৈরাচারী মানসিকতার’ বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে মাহদী আমিন বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। মতভিন্নতা থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ