• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫:

আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা

বিনোদন ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পি.এম.
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ মঞ্চে আজীবন সম্মাননা গ্রহণ করছেন অভিনেতা আলমগীর: ছবি-ভিওডি বাংলা

দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে এ আসর। শিল্পী, নির্মাতা ও তারকাদের উপস্থিতিতে সন্ধ্যাটি রূপ নেয় উৎসবমুখর এক মিলনমেলায়।

২৭তম এ আসরে ছিল আলোকসজ্জা, সংগীত ও পরিবেশনার সমন্বয়ে দৃষ্টিনন্দন উপস্থাপনা। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনা দর্শকদের বাড়তি আকর্ষণ জুগিয়েছে।

এবারের আসরে ৮টি জনপ্রিয় বিভাগে ৩২ জন এবং ১২টি সমালোচক (ক্রিটিক) বিভাগে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটের পাশাপাশি জুরি বোর্ডের মূল্যায়নে নির্ধারিত হয় বিজয়ীদের নাম।

দর্শক ও জুরিদের সম্মিলিত রায়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। নবীন অভিনয়শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন শাম্মি ইসলাম নীলা।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল আজীবন সম্মাননা প্রদান। দেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য অভিনেতা এম. এ. আলমগীরকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

মঞ্চে উপস্থিত থেকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার হাতে সম্মাননা তুলে দেন।

এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “এই আয়োজন কেবল পুরস্কার প্রদান নয়, এটি আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ আয়োজন শিল্প ও বিনোদন জগতের বিকাশে ভূমিকা রাখবে।

পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সংগীত ও বিশেষ পরিবেশনায় পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

১৯৯৯ সালে শুরু হওয়া এ আয়োজনটি বর্তমানে দেশের বিনোদন অঙ্গনের অন্যতম সম্মানজনক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রতি বছর এই আয়োজন শিল্পীদের কাজকে স্বীকৃতি দিয়ে আসছে এবং দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি