• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ধেয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ একটি বৃষ্টি বলয় ‘ঝুমুল’ দেশের দিকে ধেয়ে আসছে। এই আবহাওয়াগত প্রভাবের কারণে দেশের বড় অংশে দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি প্রভাব ফেলতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ঝুমুল একটি সক্রিয় বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে এর প্রভাব তুলনামূলক বেশি থাকবে।

সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় থাকবে সিলেট বিভাগ। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকা এ বৃষ্টি বলয়ের আওতায় পড়বে। মাঝারি সক্রিয়তা দেখা যেতে পারে বরিশাল ও খুলনা বিভাগে। অন্যদিকে রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব পড়তে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। তবে সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যেতে পারে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং আবার ৪ ও ৬ মে তারিখে।

এ সময় ২৫ এপ্রিল থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাসে আরও বলা হয়, এই বৃষ্টি বলয়ের কারণে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যাপ্রবণ নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে টানা ভারী বর্ষণের ফলে এসব অঞ্চলে পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। কিছু এলাকায় এই পরিস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও স্থানীয় জনজীবনে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ হলে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল নামার সম্ভাবনাও রয়েছে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী এবং হাওরাঞ্চলে হঠাৎ পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময়ে বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার একাধিক স্থানে টানা বর্ষণ হতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত