• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পশু জবাইয়ে ফি নির্ধারণ, ডিএসসিসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ১২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে নির্ধারিত হারে ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী ডিএসসিসির আওতাধীন ও মালিকানাধীন মাংসের দোকানগুলো থেকে প্রতি জবাইকৃত পশুর জন্য নির্ধারিত হারে ফি আদায় করতে হবে।

নির্ধারিত ফি অনুযায়ী ছাগল ও ভেড়ার জন্য ১০ টাকা, গরুর জন্য ৫০ টাকা এবং মহিষের জন্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসি-সংশ্লিষ্ট সব মাংস ব্যবসায়ীকে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/খতিব/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনলাইনে ইনকামের ফাঁদে ৪০ লাখ টাকা খোয়ালেন ভুক্তভোগী, গ্রেপ্তার ২
অনলাইনে ইনকামের ফাঁদে ৪০ লাখ টাকা খোয়ালেন ভুক্তভোগী, গ্রেপ্তার ২
স্পেশালাইজড হাসপাতালে চুরি: ১০ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ৩
স্পেশালাইজড হাসপাতালে চুরি: ১০ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ৩
পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রকল্প পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রকল্প পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক