বৃহস্পতিবার বন্ধ যেসব মার্কেট

সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। অনেকেই না জেনে গন্তব্যে গিয়ে ভোগান্তিতে পড়েন। তাই বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে, তা জেনে নেওয়া প্রয়োজন।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে:
মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম এলাকা, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
যেসব বিপণিবিতান বন্ধ থাকবে:
শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার সমবায় মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ সমবায় মার্কেট এবং সাকুরা মার্কেট।
ভিওডি বাংলা/আ







