• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ

ঢাবি প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এ.এম.
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, মো. আলাউদ্দিন নামে এক ছাত্রদল নেতা তাকে হুমকি দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মুসাদ্দিক জানান, বেলা আনুমানিক ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করেন। তিনি তাদের পরিচয় জানতে চাইলে প্রথমেই তাকে চিনতে না পারার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাকে ‘দাঁত থাকবে না’ বলে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ওই সময় আলাউদ্দিন তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও তিনি বারবার আক্রমণের চেষ্টা করেন এবং যাওয়ার সময়ও হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন। তিনি বলেন, মুসাদ্দিক তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন—এ বিষয়ে জবাব চাইতেই তিনি কথা বলেছেন। একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিজের সম্পর্কে প্রচারিত বক্তব্যের ব্যাখ্যা চাওয়া কোনো অন্যায় কি না, সে প্রশ্ন তোলেন তিনি।

জানা যায়, আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন মামলার কারণে নিয়মিত পড়াশোনা ব্যাহত হওয়ায় তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হন এবং পরবর্তীতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আবারও ভর্তি হন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ
সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রপক্ষ'র আলোচনা সভা: সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা