• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পানিসম্পদ মন্ত্রীর সিল-স্বাক্ষর জাল, গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ এ.এম.
ছবি : সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র পরিকল্পিতভাবে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে পানি সম্পদ মন্ত্রীর ভুয়া সিল তৈরি করে এবং স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-১) এর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি স্বাক্ষর যাচাই করে নিশ্চিত হন যে, সেটি মন্ত্রীর প্রকৃত স্বাক্ষর নয়। 

এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে অভিযুক্তরা পূর্বে জমা দেওয়া আবেদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে নির্বাহী প্রকৌশলী পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৭৩/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিসম্পদ মন্ত্রীর ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ