• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামাবাদে কড়া নিরাপত্তা

আবার যুদ্ধ শুরুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ হচ্ছে।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনো আশার কথা জানাননি।  তাই যুদ্ধবিরতি শেষে আবার যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে।  এদিকে বিদেশী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান।

রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীভাবে সংঘাত নিরসনে দ্বিতীয় দফার আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রকে এক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। তবে এখন পর্যন্ত ফলাফল শুন্য।

সর্বশেষ গতকাল ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে পৌঁছাবে।  তবে শেষ খবর, এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেননি ভ্যান্স।

ইরান ও মার্কিন কর্মকর্তাদের দ্বিতীয় দফার আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। বলছে, যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর বিশ্বস্ত মিত্র পাকিস্তান এখন ‘ইউনিক অবস্থানে’ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও পাকিস্তান ইরানে ইসরাইলি হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

আবার ইরান যখন সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা চালায় এর পরিপ্রেক্ষিতেও পাকিস্তান তেহরানের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দেয়।
সৌদি আরব পাকিস্তানের সামরিক মিত্র।  গত বছর পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।  তাই দেশ দুইটির একটিতে কেউ হামলা চালালে উভয় দেশে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং এর জবাবে উভয় দেশই পালটা ব্যবস্থা নেবে বলে অঙ্গীকার করেছে।

 যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কাল

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার তারিখ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

যুদ্ধবিরতির মেয়াদ ২১ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ছিল, তবে পরে এটি বাড়ানো হয়।  সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে। তিনি সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতা না হয়, তাহলে যুদ্ধবিরতি আর বাড়ানোর সম্ভাবনা কম।

পাকিস্তানি সূত্রের বরাতে বিদেশী গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাত ৮টায় (ইস্টার্ন টাইম) আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শেষ হবে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী পরদিন মধ্যরাত এবং ইরানের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শেষ হবে।

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও ইরান সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালিতে দুই পক্ষের সামরিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে বাস খাদে পড়ে ২১ নিহত, আহত ৪৫
কাশ্মীরে বাস খাদে পড়ে ২১ নিহত, আহত ৪৫
লেবাননে সামরিক অভিযান চলাকালে ১৫ সেনা নিহত, আহত ৬৫০
লেবাননে সামরিক অভিযান চলাকালে ১৫ সেনা নিহত, আহত ৬৫০
যুদ্ধবিরতি শেষের আগেই নতুন হামলার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
যুদ্ধবিরতি শেষের আগেই নতুন হামলার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর