নরসিংদী-ঢাকা
ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুঁইয়া, মনোহরদী পৌরসভা ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লা, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরসহ আরও অন্যান্য ইউনিটের সদস্য।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যানার-ফেসটুন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেই দায়েরকৃত সন্ত্রাসদমন আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/ এমএইচ







