• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কাজে স্থিতাবস্থা চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতিবস্থা চেয়ে আপিল দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ রিট দায়ের করেন। আপিলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম সেভাবে চলছে, সেভাবে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে সোমবার বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল সর্ব্বোচ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিট শুনানি মুলতবি করেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখতে সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন আদালত।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্ট রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগারে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম
ভাংচুর, লুটপাটের অভিযোগ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম
ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই : অর্থমন্ত্রী
ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই : অর্থমন্ত্রী
সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা : র‍্যাব
টেন্ডার নিয়ে বিরোধ সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা : র‍্যাব