• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকাসহ দেশের ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। রাজধানী ঢাকাসহ অন্তত ৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই তাপপ্রবাহ শুধু অব্যাহতই থাকবে না, বরং কিছু এলাকায় এর বিস্তার ঘটার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের আকাশ পরিস্থিতি, তাপমাত্রার পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা-সবকিছুতেই একটি মিশ্র পরিস্থিতি বিরাজ করবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় তা আরও বিস্তার লাভ করতে পারে।

তীব্র গরমের মধ্যেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, আজ (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসে কিছুটা পরিবর্তনশীল আবহাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল): রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল): রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল): এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

শনিবার (২৫ এপ্রিল): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরেও দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এতে করে চলমান তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সম্পূর্ণভাবে স্বস্তি পেতে আরও সময় লাগতে পারে।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত