• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এসএসসির প্রথম দিনে কেন্দ্রে উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্যে মতিঝিল এলাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউন ঘোষণা কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ শিক্ষার্থী ঢাকার সড়কে তীব্র যানজট, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা এসএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা যুদ্ধবিরতি শেষের আগেই নতুন হামলার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর:

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিন এর আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণ করেন।

সোমবার (২০ এপ্রিল) চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি চীনের ‘ওয়ান চায়না পলিসি’-এর উপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী  তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ ২০ এপ্রিল সকালে বেইজিং পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপি’র ১৯-সদস্যের প্রতিনিধি দলের সাথে যুক্ত হন তিনি।

আসছে ২১ এপ্রিল সকাল ১১ টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং এর সাথে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং এর সাথে আনুষ্ঠানিক  দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন ইসমাইল জবিউল্লাহ, সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), এয়ার ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব মোহাম্মদ শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব এস এম আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি, জনাব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব, বিএনপি, জনাব হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি, জনাব নজমুল হক নান্নু, সদস্য, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদ, মিস বেবি নাজনীন, সদস্য, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদ,  জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এমপি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক, জনাব কামরুজ্জামান রতন এমপি ও সমাজকল্যাণ সম্পাদক, বিএনপি, নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি, জনাব সায়েদ আল নোমান এমপি ও সভাপতি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টি, জনাব মনোয়ার হোসেন এমপি, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব, মিসেস সানজিদা ইসলাম, আহ্বায়ক, মায়ের ডাক, জনাব কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কৃষিবিদ ইউনুস আলী, এপিএস, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটি, জনাব মো. আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং জনাব মীর সোলাইমান, সহকারী একান্ত সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ এসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং)।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণে কে হচ্ছেন আগামীর নগরপিতা?
সিটি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ ঢাকা দক্ষিণে কে হচ্ছেন আগামীর নগরপিতা?
প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী
প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী
চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান
চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান