• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভিওডি বাংলা ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) একসঙ্গে পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বদলির আওতায় গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত
বালিশ, লেপ, তোশক, কাঁথা- কী নেই কুতুবখালী খালে?
ডিএসসিসি অভিযান বালিশ, লেপ, তোশক, কাঁথা- কী নেই কুতুবখালী খালে?