• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান শেষ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে অভিযানটি রাত ১১টা পর্যন্ত চলে।

অভিযানে ১৫ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে বিশেষ অভিযানের বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেন এবং এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। রাস্তায় চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করা হয়।

থানা সূত্র জানায়, আটক ১৫ জনের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে অভিযান শেষ হলেও পুলিশের কয়েকটি দল পৃথকভাবে অভিযান চালাচ্ছে। এসব অভিযান সারারাত অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ