• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাউশির ডিজি হতে গিয়ে ওএসডি

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) কাজী মো. আবু কাইয়ুমকে (পরিচিতি নম্বর-১০৩৫৭) পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। 

মাউশি সূত্র জানায়, সম্প্রতি ডিজি পদ পেতে শিক্ষা ক্যাডারের যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা তদবির করছিলেন, তাদের মধ্যে কাজী কাইয়ুম অন্যতম।  

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে মাউশিতে সংযুক্ত করা হয়। 
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবু কাইয়ুমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

তবে, এই ওএসডির পেছনে লুকিয়ে আছে আরেক রহস্য।  আবু কাইয়ুম মাউশির ডিজি হতে চেয়েছিলেন।  তবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদ থেকে পদত্যাগ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।  তিনি যোগদানের পরপরই মাউশির পরিচালক পদ থেকে ‘ডিজি প্রার্থী’ অধ্যাপক কাজী কাইয়ুমকে ওএসডি করা হয়।

অধ্যাপক কাজী কাইয়ুম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।  তিনি ইংরেজির অধ্যাপক। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ছিলেন।  এর আগে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআই) পরিচালক ছিলেন।

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেলকে ডিজির অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে সোহেলকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের পেছনে কাইয়ুম ভূমিকা রেখেছেন বলে কথা উঠেছে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে : নুরুল হক
১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে : নুরুল হক
৯ মাসে সরকারের ব্যাংক ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা
৯ মাসে সরকারের ব্যাংক ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা
‘বোমা হামলার আসামি জনির সঙ্গে পরিচয় জেলখানায়’
‘বোমা হামলার আসামি জনির সঙ্গে পরিচয় জেলখানায়’