• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিএনপির তিন নেত্রীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ এ.এম.
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত বিএনপির তিন নেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন নিলুফার ইয়াসমিন মনি, সানজিদা ইসলাম তুলি ও মাহবুবা রহমান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল।

ইসি সূত্র আরও জানায়, সংগ্রহ করা ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপি প্রার্থীদের ৪১৭টি, জামায়াতে ইসলামী জোটের ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ১টি।

জাতীয় সংসদের আসন বণ্টনের আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা ১টি আসন। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াত জোট এখনও সংরক্ষিত আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। জোটের সিদ্ধান্তের আগেই তিন নেত্রী প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের প্রাপ্ত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে এবং অতিরিক্ত প্রার্থী না থাকলে কোনো ভোটগ্রহণ ছাড়াই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে