• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যেসব নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ পি.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। পড়াশোনা বন্ধ করা বা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়, শিক্ষার্থীরা যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে না যান বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে তাদের নির্ধারিত অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তাদের ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে পোস্টে উল্লেখ করা হয়, “আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি (প্রোগ্রাম অব স্টাডি) থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।”

এছাড়া ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস। পোস্টে বলা হয়, “এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন আপনি। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান (স্টুডেন্ট স্ট্যাটাস) বজায় রাখুন।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল
রাজধানীর একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা
ছবি: সংগৃহীত
আজ এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার