• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চিফ হুইপকে ব্ল্যাকমেলের অভিযোগে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, এনসিপির প্রতিক্রিয়া

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ব্ল্যাকমেল ও ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৮ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তি এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হুইপের কার্টুন প্রচারের অভিযোগে নাগরিককে গ্রেপ্তার এবং হয়রানির নিন্দা ও প্রতিবাদ গতকাল রাত ৮টায় এ এম হাসান নাসিম নামক একজন অ্যাক্টিভিস্টকে সরকার বিরোধিতার অভিযোগে কোনো ওয়ারেন্ট ব্যতিরেক গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 

শনিবার তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং তার বিরুদ্ধে জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে'র ২৫ ও ২৭ ধারা মোতাবেক মামলা করা হয়।  আদালত ভুক্তভোগীকে জামিনের বদলে কারাগারে পাঠিয়েছে।  জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা এবং নাগরিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সরকারদলীয় চিফ হুইপের যে বক্তব্য প্রচারের দায়ে ভুক্তভোগীকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি নিজেই সংসদ অধিবেশনের বৈঠকে মজার ছলে বলেছিলেন। চিফ হুইপের ওই কথাকে উদ্ধৃত করে একটি রাজনৈতিক কার্টুন প্রচার করেছিল ভুক্তভোগীর পরিচালিত একটি ফেসবুক পেজ। ফলে স্রেফ একটি রাজনৈতিক কার্টুন বানানো ও প্রচারের দায়ে চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মীর অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারা মোতাবেক ‘ব্ল্যাকমেইলিং' অর্থ এমন হুমকি বা ভীতি যার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে বেআইনি সুবিধা প্রদান বা চাহিত কাজ করতে বাধ্য করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে মামলার এজাহারে ঠিক কোন বেআইনি সুবিধা প্রদানে বা চাহিত কাজ সম্পাদনে চিফ হুইপকে বাধ্য করা হয়েছে, তার কোনো বিবরণ নেই।

এনসিপি আরও বলেছে, ২০২৪ সালের ১১ আগস্ট জনাব তারেক রহমান নিজেকে নিয়ে আঁকা ব্যাঙ্গাত্মক কার্টুন শেয়ার করে বলেছিলেন “আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে।” কিন্তু তার সরকারের দুই মাস পূর্ণ হতেই একজন এক্টিভিস্ট কার্টুন প্রচারের স্বাধীনতা হারিয়েছে এবং একটি জামিনযোগ্য মামলায় কারাগারে গিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির মুক্তি চেয়ে দলটি আহ্বান জানায়, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজন নাগরিককে বেআইনিভাবে গ্রেপ্তার ও হয়রানির মাধ্যমে চরম অপেশাদারিত্ব ও আইনি জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এ ব্যাপারে সরকারের বক্তব্য জানতে চায় এবং ভুক্তভোগীর অনতিবিলম্বে মুক্তি চায়।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি