{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ অর্থ বোঝেনি:  রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পি.এম.
প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশেদ প্রধান: ছবি-ভিওডি বাংলা
প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশেদ প্রধান: ছবি-ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপি কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই। সম্ভবত অর্থ না বুঝার কারণে তাদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রাশেদ প্রধান বলেন, আমি ২০২৬ এর জাতীয় নির্বাচনের আগে থেকেই আমার বক্তব্যে বারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর নাই। তারেক রহমান তার পিতামাতার আদর্শের বর্তমান বিএনপি পরিচালনা করেন না। তিনি পিতা মাতার সম্মান নষ্ট করেছেন, তাদের অপমান করেছেন।  

তিনি বলেন, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে আমি একই কথা বলেছি। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেওয়া বক্তব্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও গত ১৫ এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতের বক্তব্যের সাথে ১৫ এপ্রিলের বক্তব্যের মধ্যে পার্থক্য একটি মাত্র শব্দ সেটি হচ্ছে কুলাঙ্গার। 

তিনি বলেন, কুলাঙ্গার শব্দের অর্থ কুল (বংশ) + অঙ্গার (কলঙ্ক)= বংশের কলঙ্ক। কুলাঙ্গার (বিশেষ্য) হলো এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত বা অপমানিত হয়। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করবো না বলে কথা দিচ্ছি কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য একই।

তিনি বলেন, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশে বিভিন্ন অঞ্চলে বিএনপির সমর্থকগোষ্ঠী প্রতিবাদ, মিটিং, মিছিল আমার কুশপুত্তলিকা দাহসহ নানান কর্মসূচি পালন করেছেন। সেটা করা সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের আছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের সাধুবাদ জানাই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলায় আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট আছেনার সময় আমি চুপ ছিলাম না আজও চুপ থাকবো না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে জনগণকে জঙ্গীকার গুলো দেওয়া হয়েছিল অঙ্গিকার গুলো পালন করাটা সরকারের জন্য অত্যাবশ্যকীয়।

গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোন ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেয়াটা আমার কাজ, আমাদের কাজ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু
যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু। ছবি: সংগৃহীত
যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী