• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

জনগণকে গর্জে উঠার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হতে হবে এবং এ ক্ষেত্রে জামায়াত জনগণের পাশে থাকবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং বিভিন্নভাবে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনার চেষ্টা চলছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। ফলে জনস্বার্থে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।

জামায়াত আমির বলেন, “অতীতের ফ্যাসিবাদের চেয়েও নব্য ফ্যাসিবাদ আরও ভয়ংকর হতে পারে।” গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে নতুন করে অগণতান্ত্রিক ধারা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “সত্যকে বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। বক্তব্য আংশিক না দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা উচিত।”

সম্মেলনে তিনি জানান, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের স্বার্থের বিষয়গুলো নিয়ে দল সক্রিয় থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার