• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এসএসসি পরীক্ষা

বাঘায় অধ্যক্ষের অবহেলায় অনিশ্চয়তায় ৩৯ শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো    ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পি.এম.
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় অধ্যক্ষের অবহেলায় ৩৯ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অর্থ নেওয়া হলেও তা পূরণ করা হয়নি। ঘটনাটি ঘটেছে উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর।

জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।  পরীক্ষার মাত্র ৮ দিন বাকি রয়েছে।  এরমধ্যে শিক্ষার্থীরা জানতে পেরেছেন ফরম পূরণ হয়নি ৩৯ জন পরীক্ষার্থীর।  শুধু তাই নয়, এসব শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেনি কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪০ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থীর ফরম পুরণ হয়েছে, পূরণ হয়নি ৩৯ জন শিক্ষার্থীর।

এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, রেজিস্ট্রশন হয়ে গেছে, কাল ফরম পুরণ হয়ে যাবে।  পরীক্ষার্থীরা ফরম পূরণ থেকে কীভাবে বাদ পড়লো বুঝতে পারিনি। অফিস সহকারীকে দায়িত্ব দেয়া ছিল। কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি। ফরম পূরণ করে জমা দিলেই ফরম ফিলাব হয়ে যাবে।

জানা গেছে, শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রশন এবং ফরম পূরণের জন্য শিক্ষা বার্ডে তদবির করছেন।  গত বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত শিক্ষার্থীদের নবম শ্রেণির নিবন্ধন এবং পরীক্ষার্থীদের ফরম পূরণ হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, অধ্যক্ষ বুধবার এসেছিলেন, কিন্তু হার্ড কপি নিয়ে আসেননি। এখন শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করে চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করে অধ্যক্ষকে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় নার্স স্ত্রীর পায়ের রগ কর্তন, স্বামী আটক
নেত্রকোনায় নার্স স্ত্রীর পায়ের রগ কর্তন, স্বামী আটক
ভুট্টাক্ষেতে শিশুর লাশ, গণপিটুনিতে নিহত ২
ভুট্টাক্ষেতে শিশুর লাশ, গণপিটুনিতে নিহত ২
পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি পেল রূপপুর বিদ্যুৎকেন্দ্র
পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি পেল রূপপুর বিদ্যুৎকেন্দ্র