• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে: ইরানি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ঘিরে কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, সম্ভাব্য যেকোনো আলোচনা হলে তা শুধুমাত্র ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই—এ অবস্থান আগেই ইসলামাবাদকে জানানো হয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতার উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ইরানে বহিরাগত সন্ত্রাসবাদের কারণে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের ব্যক্তিরাও রয়েছেন, যেমন সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব।

তিনি বলেন, ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ইরান অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় না; বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই তাদের লক্ষ্য।

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও তিনি দাবি করেন এবং বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখনো কেউ দেখাতে পারেনি।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শক্তির ধারাবাহিক চাপের মুখে রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!