• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে আটক ২

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হক (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।
 
শুক্রবার (১৭ এপ্রিল) মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদপুরের বসিলা এলাকার মো. আসাদুল ইসলাম (২০) এবং কেরানীগঞ্জের আরশীনগর এলাকার বাসিন্দা মো. শাওন (২৮)।
 
র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল হকের (লম্বু আসাদুল) রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তার বুকে ও পিঠে ধারালো অস্ত্রের মারাত্মক জখম ছিল। নিহত আসাদুলের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে এবং তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
 
ঘটনার পরপরই ছায়াতদন্তে নামে র‌্যাব-২-এর একটি বিশেষ আভিযানিক দল। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভিডিওতে শনাক্ত হওয়া ৫ ও ৬ নম্বর সন্দেহভাজন হিসেবে যথাক্রমে আসাদুল ইসলাম ও শাওনকে চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার দ্রুত অভিযান চালিয়ে মেট্রো হাউজিংয়ের ৬ নম্বর রোড এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাব।
 
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সময় অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামিকে ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ